Header Ads Widget

ERTERTERT

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার ৩৮০৫১ হাওড়া-হলদিয়া লোকাল, ৩৮০৫৩ হাওড়া-হলদিয়া লোকাল এবং ২২৩৩০ আসানসোল-হলদিয়া এক্সপ্রেস দুর্গাচক স্টেশন পর্যন্ত যাবে। হলদিয়ায় যাবে না বলে জানানো হয়েছে।

অন্য দিকে, ৩৮০৫২ হলদিয়া-হাওড়া লোকাল, ৩৮০৫৪ হলদিয়া-পাঁশকুড়া লোকাল এবং ৩৮০৫৬ হলদিয়া-হাওড়া লোকাল হলদিয়ার বদলে দুর্গাচক স্টেশন থেকে ছাড়বে। পাশাপাশি ২২৩২৯ হলদিয়া-আসানসোল এক্সপ্রেস হলদিয়ার বদলে ছাড়বে তমলুক স্টেশন থেকে।

এই পরিবর্তনের ফলে ১ জুলাই হলদিয়া, দুর্গাচক, তমলুকের যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের একাংশের। যাত্রীদের স্টেশনে যাওয়ার আগে ট্রেন চলাচল সংক্রান্ত সর্বশেষ তথ্য দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
হলদিয়া কেমিক্যালসের পাইপলাইনের যেখানে বিস্ফোরণ ঘটেছে তার পাশ দিয়ে গিয়েছে রেললাইন। বিস্ফোরণের জেরে ওভারহেড ইলেকট্রিক লাইন এবং ট্রান্সফর্মার পুড়ে যায় বলে জানা গিয়েছে। একই সঙ্গে লাইনের বেশ কিছুটা অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তার পর থেকেই রেল চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ