Header Ads Widget

ERTERTERT

উলুবেড়িয়ার ভারত টেকনোলজি কলেজে বি-ফার্ম প্রথম বর্ষের পড়ুয়াদের নবাগত বরণ ও ওরিয়েন্টেশন



জাহাঙ্গীর বাদশা।। উলুবেড়িয়া।। হাওড়া।।

নতুন শিক্ষাবর্ষের সূচনায় উলুবেড়িয়ার ভারত টেকনোলজি (BT) কলেজে বি-ফার্ম প্রথম বর্ষের নবাগত পড়ুয়াদের জন্য আয়োজিত হলো নবাগত বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম। হাওড়ার উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁদের অভিভাবকরাও।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত টেকনোলজি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ বিপ্লব দেবনাথ-সহ কলেজের অন্যান্য অধ্যাপক ও শিক্ষকমণ্ডলী। নবাগত পড়ুয়াদের উদ্দেশে বক্তারা ফার্মেসি শিক্ষার গুরুত্ব, এই ক্ষেত্রে ভবিষ্যতের কেরিয়ারের সম্ভাবনা এবং একজন দায়িত্বশীল ফার্মাসিস্ট হিসেবে মানবিক মূল্যবোধের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বিশেষ অতিথি মহারাজ। তাঁর বক্তব্যও নবাগত পড়ুয়াদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে।
এদিন কলেজের প্রাক্তন পড়ুয়া এবং শিক্ষকরাও তাঁদের শিক্ষা ও কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা নবাগতদের সঙ্গে ভাগ করে নেন। নতুন পরিবেশে পড়াশোনা, কলেজ জীবনের বিভিন্ন সুযোগ এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে পড়ুয়াদের উৎসাহিত করা হয়।

নবাগত পড়ুয়াদের স্বাগত জানিয়ে আয়োজিত এই অনুষ্ঠান শুধু পরিচিতি পর্বেই সীমাবদ্ধ থাকেনি, বরং তাঁদের নতুন শিক্ষাজীবনের পথচলায় অনুপ্রেরণা জোগানোর একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ