জাহাঙ্গীর বাদশা।। তমলুক।। পূর্ব মেদিনীপুর।।
আজ পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তমলুকে জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই) অফিসে একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে সরকারি নির্দেশ ও আইন অমান্য করে টিউশন পরিচালনাকারী স্কুল শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগপত্র ও নামের তালিকা জমা দেওয়া হয়।
সংগঠনের দাবি, জেলার ২৫টি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে গৃহ শিক্ষকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর অশোক কুমার ভূঞ্যা, জেলা সভাপতি চন্দন কুমার পাল, জেলা যুগ্ম সম্পাদক দীপু খান ও আকাশ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন সহ বিভিন্ন ব্লকের সভাপতি, সম্পাদক ও সাধারণ সদস্যরা।
জেলা যুব সম্পাদক দীপু খান বলেন, “সরকারের জারি করা নির্দেশিকার দ্রুত বাস্তবায়ন করে টিউশনরত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, “আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।”
সংগঠনের রাজ্য কমিটির কো অর্ডিনট অশোক বাবু দাবি করেন যে জেলার একাধিক বিদ্যালয়ের শিক্ষক নিয়ম বহির্ভূতভাবে ব্যক্তিগত টিউশন ও কোচিং পরিচালনা করছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ডেপুটেশনের সময় জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই) সংগঠনের প্রতিনিধিদের আশ্বাস দেন যে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের কাছে নির্দেশ পাঠানো হবে।
ডেপুটেশন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলা সভাপতি চন্দন কুমার পাল উপস্থিত সকল সদস্য ও সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।






0 মন্তব্যসমূহ