Header Ads Widget

ERTERTERT

হলদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া



জাহাঙ্গীর বাদশা | হলদিয়া | পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া উন্নয়ন ব্লকের কুমারপুর গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে কাজ করার সময় প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন বাড়ির মালিক কুতুবুদ্দিন মল্লিক (৪৩)। তাঁকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁর স্ত্রী আলিয়া বিবি (৪০)। এরপর বাবা-মাকে বাঁচাতে ছুটে গেলে তাঁদের ১২ বছরের ছেলে আনাস মল্লিকও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে সব শেষ। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানা যায়।

খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিহতদের বাড়ি হলদিয়া উন্নয়ন ব্লকের চকদীপা গ্রাম পঞ্চায়েতের কুমারপুর গ্রামে। একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ