Header Ads Widget

ERTERTERT

আবারও আন্দোলনের পথে CJP, কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি

নয়াদিল্লি: NEET-UGC পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, কারচুপি ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-যুবকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল ককরোজ জনতা পার্টি (CJP)।

সোমবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে CJP-র জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস, প্রবীণ আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বলের উপস্থিতিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তোলেন।

আশুতোষ রাঙ্কার দাবি, সরকারের সঙ্গে তিন দফা বৈঠকের পর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার করা হবে এবং আর কোনও দমনমূলক পদক্ষেপ নেওয়া হবে না। কিন্তু বাস্তবে পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লি-সহ একাধিক রাজ্যে ছাত্র ও স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে গ্রেফতারি, নজরদারি ও পুলিশি হয়রানি অব্যাহত রয়েছে বলে অভিযোগ সংগঠনের।

CJP-র দাবি, শুধু পশ্চিমবঙ্গ ও বিহারেই শতাধিক ছাত্রনেতা ও আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। দিল্লিতে আন্দোলনের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীদেরও আটক করা হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে ছাত্রদের ওপর নজরদারি চালানো হচ্ছে।

কপিল সিব্বল বলেন, ছাত্র-যুব সমাজের কণ্ঠরোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। গ্রেফতার হওয়া ছাত্রদের আইনি সহায়তা দিতে CJP-র আইনজীবী দল বিভিন্ন রাজ্যে সমন্বয় করে কাজ করছে।

কেন্দ্রের কাছে CJP-র চার দফা দাবি:

1. পশ্চিমবঙ্গ, বিহার ও দিল্লিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে।


2. গ্রেফতার হওয়া সমস্ত ছাত্র-ছাত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।


3. ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন কোনও এফআইআর দায়ের না করার লিখিত নিশ্চয়তা দিতে হবে।


4. মামলা প্রত্যাহার ও চুক্তি বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমাসহ লিখিত বিবরণ প্রকাশ করতে হবে।



ফের আন্দোলনের হুঁশিয়ারি

CJP স্পষ্ট জানিয়েছে, মঙ্গলবার বিকেলের মধ্যে সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে এবং পুলিশি হয়রানি বন্ধ না হলে, যন্তর-মন্তর-সহ দেশজুড়ে ফের গণআন্দোলন শুরু করা হবে। আন্দোলনের মাধ্যমে ছাত্রদের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ আরও জোরদার করা হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ